SkillDana - স্কিল ডানা-এর website, কোর্স ও live class ব্যবহার করলে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন। অনুগ্রহ করে মনোযোগ দিয়ে পড়ুন।
১. Account
- রেজিস্ট্রেশনের সময় সঠিক নাম, Email ও মোবাইল নাম্বার দিতে হবে।
- একটি account একজন ব্যক্তির জন্য। Account শেয়ার করা যাবে না।
- একটি account একসাথে সর্বোচ্চ 2টি device-এ login থাকতে পারে। নতুন device-এ login করতে চাইলে আগের device থেকে logout (Clear login) করতে হবে।
- Password ও login link গোপন রাখার দায়িত্ব আপনার।
২. কোর্স ও কনটেন্ট ব্যবহার
- কোর্সের video, PDF, নোট ও অন্যান্য কনটেন্ট শুধু আপনার নিজের শেখার জন্য।
- কনটেন্ট download, screen record, কপি, পুনরায় বিক্রি বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। Video-তে আপনার Email/ফোন watermark থাকে।
- নিয়ম ভাঙলে কোনো refund ছাড়াই account বন্ধ করা হতে পারে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
৩. Live class
- Class-এর সময় ও link Email ও Dashboard-এ জানানো হবে। অনিবার্য কারণে সময় পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে আগে থেকে জানানো হবে।
- Class-এ সম্মানজনক আচরণ করতে হবে। কাউকে হয়রানি, spam বা অপ্রাসঙ্গিক প্রচার করা যাবে না।
৪. Payment
- Paid কোর্সের ফি website-এ দেখানো মূল্য অনুযায়ী। Coupon থাকলে নির্দিষ্ট শর্তে প্রযোজ্য।
- Payment যাচাই হওয়ার পর access চালু হয়। ভুল বা অসম্পূর্ণ Transaction ID দিলে যাচাইয়ে দেরি হতে পারে।
- Refund সংক্রান্ত নিয়ম আমাদের Refund Policy-তে দেওয়া আছে।
৫. Certificate
কোর্সের নির্ধারিত শর্ত (যেমন সব lesson শেষ করা) পূরণ করলে certificate দেওয়া হয়। Certificate-এ যাচাই করার জন্য একটি unique code থাকে।
৬. দায়বদ্ধতার সীমা
আমরা মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা করি, তবে কোর্স শেষে নির্দিষ্ট আয়, চাকরি বা client পাওয়ার নিশ্চয়তা দেওয়া হয় না। ফলাফল আপনার চর্চা ও প্রচেষ্টার উপর নির্ভর করে।
৭. পরিবর্তন ও প্রযোজ্য আইন
প্রয়োজনে এই শর্তাবলি পরিবর্তন হতে পারে। এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।
৮. যোগাযোগ
প্রশ্ন থাকলে skilldanabd@gmail.com-এ email করুন বা WhatsApp-এ যোগাযোগ করুন।